ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

হরিপুরে দুদকের হাতে দুই সরকারি কর্মকর্তা আটক


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৭-৩-২০২৫ বিকাল ৫:৪৯

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান ও অডিটর মো. হান্নানকে ঘুষের টাকা লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১৭ মার্চ) দুপুর ১২ টার দিকে ঠাকুরগাঁও সহকারি পরিচালক আজমির শরিফ মারজীরের নেতৃত্বে একটি টিম তাদেরকে গ্রেফতার করে।

অভিযোগকারী মো. আব্দুল হামিদ একজন অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী। তিনি উপজেলার গেদুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলেন। অবসরকালিন সুবিধা পেতে গত ৫ ফেব্রুয়ারি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন।

কিন্তু অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান ও অডিটর মো. হান্নান তার ফাইল প্রক্রিয়াকরণের জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। যা পরে ২২ হাজার টাকায় সমঝোতা হয়। পরে তিনি জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে জানান। দুদক ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটকের জন্য একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত নেয়।

পরিকল্পনা অনুযায়ী, আব্দুল হামিদ চাহিদ ২২ হাজারের মধ্যে ৫ হাজার টাকা নগদ দেওয়ার সময় দুদকের কর্মকর্তারা উপস্থিত থেকে মো. হান্নানকে ঘুষ নেওয়ার সময় আটক করে। একইসাথে মূলহোতা হিসেবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শরিকুজ্জামানকেও আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার