ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা আদালতে সাবেক বার সেক্রেটারির ওপর আইনজীবীদের হামলা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৭-৩-২০২৫ বিকাল ৫:৫১

 অর্থ আত্মসাতের মামলার কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রাজজ মো. মাহাবুবুর রহমানের আদালতে হাজিরা দিতে আসলে সাবেক বার সেক্রেটারি মো. আবু তাহেরের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের ২য় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নিদের্শ নিয়েছেন আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান।

মো. আবু তাহের কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আদালত সূত্র জানায়, প্রায় সোয়া ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের ও হিসাব রক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূইয়া। অভিযোগ ছিল ২০২২ - ২০২৩ ও ২০২৩ - ২০২৪ কার্যকালে উভয়ে মিলে ৪ কোটি ২৪ লক্ষ ৭শত ২০ টাকা আত্মসাত করেন।

ওই মামলায় আবু তাহের হাইকোর্ট থেকে অর্থ আত্মসাতের মামলায় আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার দুপুরে জেলা ও দায়রাজজ আদালতে আত্মসমর্পণ করতে আসেন। তিনি মাক্স পরে এজলাসে যাওয়ার পথে আইনজীবীরা তাকে দেখে ধাওয়া দেয়। এসময় তিনি দৌড়ে এজলাসে ঢুকতে যাওয়ার আগেই তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি মারা হয়। একপর্যায়ে তিনি এজলাসে ঢুকে পড়েন। এসময় আইনজীবীরা তাকে হামলার চেষ্টা করলেও বিচারক চলে আসেন। পরে আইনজীবীরা এজলাসের বাইরে অবস্থান করেন। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে তাকে জেল হাজতে প্রেরণের সময় আবার আইনজীবীরা জড়ো হতে থাকেন। বিকেল ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় তার মাথায় হেলমেট ও শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়।

এ বিষয়ে আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনী বলেন, তিনি আইনজীবীদের টাকা মেরে খেয়েছেন। আজ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আদালতে। তিনি এখন কারাগারে আছেন।

কুমিল্লা জেলা পিপি কাইমুল হক রিংকু বলেন, বারের টাকা আত্মসাতের ঘটনায় আইনজীবীরা তাকে পাকড়াও করে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাকে বিচারক কারাগারে প্রেরণ করেছেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির