এজাহারভুক্ত আসামি বাদ দিয়ে পুলিশ সাধারণ মানুষকে আটক করছে'
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আওয়ামী লীগ নেতাদের বাদ দিয়ে পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে। বিভিন্ন এলাকার ব্যবসায়ী, সাধারণ চাকরিজীবী, শ্রমিক কাউকে হয়রানি থেকে বাদ দেয়া হচ্ছে না। এদেরকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে মামলা থেকে বাদ দেয়ার জন্যও চাপ প্রয়োগ করা হচ্ছে। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে কারাভোগ করে জামিনে বের হয়ে এসব কথা বলেন ভুক্তভোগী ব্যবসায়ী নুর মোহাম্মদ সাহেদ।
তিনি চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে অজ্ঞাত আসামীর তালিকায় ঢুকিয়ে কারাভোগ করান মামলার বাদি মো. এরশাদ।
তিনি বলেন, আমাকে আটক করার পর আমার ম্যানেজারকে ডাকা হয়েছিল। ১২ লাখ টাকা দিলে আমাকে কোন মামলা দেয়া হবে না বলা হয়। কিন্তু আমি অন্যায় না করেও কেন আমাকে মামলা দেয়া হবে ? সেজন্য আমি কোন টাকা-পয়সা দিইনি। তাই আমাকে ২২ দিন কারাগারে অবস্থান করতে হয়। তারা শুধু আমার একটা অপরাধ খুঁজে পায়, সেটা হল- আমার অফিসে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি ছিল। এখন আমার কথা হচ্ছে, শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি রাখা তো সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে রাখা বাধ্যতামূলক ছিল। তাহলে এখানে সকলেই তো অপরাধী।
তিনি আরও বলেন, ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ হাজার ২০২টি মামলা প্রত্যাহার করতে বলা হয়েছে, তাহলে বুঝা যায়, দেশে কি পরিমাণ মামলা বাণিজ্য হয়েছে এবং হচ্ছে।
নুর মোহাম্মদ সাহেদ বলেন, আওয়ামী লীগের বড় বড় রাঘববোয়ালরা মামলার এজাহারভূক্ত আসামি। তাদেরকে না ধরে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আর নিরীহদের আটক করার পর অজ্ঞাত আসামি হিসেবে মামলা দিয়ে দিচ্ছে। আবার বাদির সাথে রফাদফা হলে মামলা থেকে বাদ দিয়ে দিচ্ছে। এসব হচ্ছে টা কী ?
প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দেশের বিভিন্ন সেক্টরে এখনও আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে রয়েছে। যাদের জন্য এখনও দেশ নিরাপদ নয়। তারায় দেশের ক্ষতি করে দিচ্ছে। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় ভাল মানের কর্মকর্তাদের পদায়ন করুন। তাতেই দেশের উন্নতি সাধন হবে। আমি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায়, একাধিক বার হামলা এবং অপহরণের শিকার হয়েছি, মামলা করেও সুরাহা পাইনি বরং শেষমেষ আমাকে বৈষম্য বিরোধীর মামলায় ফাসানো হয়েছে। এরকম যেন কোন সাধারণ মানুষ বা ব্যবসায়ীকে হয়রানি করা না হয়। মিথ্যা মামলায় দিয়ে ফাসানো না হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি অ্যাডভোকেট আবুল মনছুর সিকদার এবং বৈষম্য বিরোধীর হালিশহর থানার ছাত্র প্রতিনিধি ও পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত রহমান উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা
নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন
কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি
মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা
রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন