ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ১২:৫৬

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ছুটি বৃদ্ধি ও হোতাপাড়া এলাকায় খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল থেকে বিক্ষোভ শুরু করেন।

এর মধ্যে খাদ্য উৎপাদান তৈরি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুড লিমিটেড কারখানায় ৬৫০ জন শ্রমিক কাজ করেন। চলতি মাসের ১৭ দিন চলে গেলেও মঙ্গলবার পর্যন্ত তাদের বেতন দেওয়া হয়নি। শ্রমিকরা বার বার বেতনের দাবি জানিয়ে আসলেও তারা কালক্ষেপন করছেন। ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে মঙ্গলবার সাড়ে ৮টার দিকে শ্রমিকরা উৎপাদন বন্ধ করে ফ্যাক্টরির নিচে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেতন দেওয়ার আশ্বাস দিলে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান।

অপরদিকে, সদর উপজেলার বানিয়ারচালা এলাকার জায়ান্ট টেক্সটাইল লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৭টার থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুকের পদত্যাগ ও ঈদুল ফিতরের ছুটি ১১ দিনের দাবি জানায়। ওই দাবিতে কাজ বন্ধ করে কারখানার এসেম্বলি পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শেষ খবর পাওয়া পযন্ত (সকাল সাড়ে ১০টা) শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে দাঁড়িয়ে অবরোধ ও বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু করে। এতে ওই মহাসড়কে প্রায় কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এদিকে জায়ান্ট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করছেন।

এমএসএম / এমএসএম

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে