সংবাদ প্রকাশের পর খাল দখল করা ভবনটি উচ্ছেদের সিদ্ধান্ত
মানিকগঞ্জের সিংগাইরে সরকারি খাল ও সড়কের জমি অবৈধভাবে দখল করে নির্মানাধীন বহুতল ভবনটি উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাবিবুর রহমান। উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের মদন মোল্লার ছেলে প্রবাসী মান্নান মোল্লার জোরপূর্বক নির্মানাধীন ওই ভবন নিয়ে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকাসহ একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয় । পরে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।
জানাগেছে, চান্দহর ইউনিয়নের চান্দহর-সিরাজপুর সড়কের বাঘুলি গ্রামে একটি সরকারি খাল রয়েছে। সেই খাল ও সড়কের জমি দখল করে প্রবাসী মান্নান মিয়া বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেন। এনিয়ে জাতীয় সকালের সময় পত্রিকাসহ একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। এদিকে উপজেলা প্রশাসন একাধিকবার নিষেধ করার পরও বভনটির নির্মান কাজ চালিয়ে যায় বাড়ির মালিক। সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জায়গাটি পরিমাপ করে নির্মানাধীন ভবনের দখলকৃত অংশ উচ্ছেদের সিদ্ধান্ত নেন।
সিংগাইর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাবিবুর রহমান বলেন, সংবাদ প্রকাশের পর সরকারি খাল ও সড়কের জমি দখল করে ভবন নির্মাণের বিষয়টি আমাদের নজরে আসে। পরে জায়গাটি পরিমাপ করে দেখা যায় সরকারি সাড়ে ৭ ফিট জমি দখল করছেন ভবন মালিক। ভবনটি উচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার পর ভবনের দখলকৃত অংশ উচ্ছেদ করা হবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়