ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দুদকের অভিযান

কুসিকে ২ শ কোটি টাকা অনৈতিক সুবিধা গ্রহনের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৯-৩-২০২৫ বিকাল ৫:১০

কুমিল্লা সিটি কর্পোরেশনের ঠিকাদারীর টেন্ডার নিয়ে অন্যত্রে কাজ বিক্রি করে অনৈতিক সুবিধা লাভ করার অভিযোগে কুমিল্লা সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বিভিন্ন মিডিয়ায় এনএস গ্যালারী স্বত্ত্বাধীকারী সাইফুল ইসলাম গত ২ অর্থ বছরে প্রায় ২৩১ কোটি টাকার কাজ পেয়ে, নিজে কাজ না করে অন্যত্রে কাজ বিক্রি করে অনৈতিক সুবিধা গ্রহন করেছেন। তারই প্রেক্ষিত্রে দুর্নীতি দমন কমিশন (দুদক)কের প্রধান কার্যালয় থেকে ৩ সদস্য বিশিষ্ট টিম পাঠিয়ে আজ সকাল ১১ টায় কুমিল্লা সিটি কর্পোরেশনে অভিযান চালায়।
কমিশনের সহাকারী পরিচালক মোঃ মাসুম আলীর নেতৃত্বে অভিযানে এনএস গ্যালারী স্বত্ত্বাধীকারী সাইফুল ইসলাম গত ২২/২৩ অর্থ বছরে ১০ টি টেন্ডারে ৫৯ কোটি ৬১ লাখ ও ২৩/২৪ অর্থ বছরে ২১ টি টেন্ডারে ১৭২ কোটি টাকার কাজ পেয়েছেন। ওই প্রতিষ্ঠানের মালিক নিজে টেন্ডার পাওয়ার পর নিজে কাজ না করে অন্যত্রে বিক্রি করে অনৈতিক সুবিধা গ্রহন করায় এই অভিযান পরিচালনা করেন। 
পরে অভিযান শেষে সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে অন লাইনে ৩১ টি ইজিপি টেন্ডারের কাগজপত্র নেয়া হয়েছে। বাকী কাগজপত্র আগামী কর্ম দিবসের মধ্যে দুদক অফিসে প্রেরন করার জন্য নির্দেশনা দেয়া হয়। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ