ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৯-৩-২০২৫ বিকাল ৫:৩৬

কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ লাখ ৩৬ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ নসিমন ভ্যান গাড়ি আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল- ২ এর কর্মকর্তারা এসব অবৈধ বিড়ি আটক করেন।

কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল- ২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি চক্র নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়া বিড়ি-সিগারেট বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করি। অভিযানের খবরে একটি জঙ্গলে নসিমন গাড়ি ভর্তি নকল বিড়ি রেখে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরবর্তীতে দুষ্কৃতকারীরা সংঘবদ্ধ হয়ে অভিযান পরিচালনাকারী টিমের সদস্যদের উপর আক্রমণের চেষ্টা করলে কাষ্টমস কর্মকর্তারা বিড়িসহ নসিমন গাড়ি নিয়ে স্থান ত্যাগ করতে সার্মথ্য হয়। 

তিনি আরো বলেন, অভিযান থেকে ৫ লাখ ৩৬ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক করা হয়েছে।

এর মধ্যে তিন লাখ ২৪ হাজার নকল আকিজ বিড়ি, ১ লাখ ৬২ হাজার কারিকর বিড়ি এর ৫০ হাজার শলাকা কিসমত বিড়ি। যার মোট মূল্য ৫ লাখ টাকা। প্রতিষ্ঠানগুলোর বিপরীতে আইন অনুযায়ী মামলা করা হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের