ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করুন-লায়ন হেলাল উদ্দীন


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ১:২৪

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন,স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সীমাহীন দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি আজ চরম অনিশ্চয়তার দিকে।ভঙ্গুর অর্থনীতির দেশে পরিণত হয়েছে এই দেশ। এ অর্থনীতিকে পুণরুদ্ধারে বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে। তারা বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। আমরা যদি বিচ্ছিন্ন থাকি,তাহলে তারা সুযোগ নেবে।সেজন্য নির্বাচন না হওয়া পর্যন্ত সকলকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।সেই সাথে দেশ পূনর্গঠণে তারেক রহমান যে ৩১দফা কর্মসূচি ঘোষণা করেছেন তা বাস্তবায়নে প্রতিটি পাড়া মহল্লায় জনগণকে সাথে নিয়ে কাজ করতে বিএনপির সকল নেতাকর্মীদের প্রতি আহবান তিনি।

বুধবার ১৯ মার্চ বিকালে আনোয়ারা উপজেলার বরুমচড়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে উপজেলার বরুমছডা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন।

আনোয়ারা উপজেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন সুমনের সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আতিকুর রহমান আতিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন। 

আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির যুগা-আহবায়ক সরওয়ার হোসেন মাসুদ সদস্য দিল মোহাম্মদ মঞ্জু, মাস্টার ইউছুপ,মামুন খান,নুরুল ইসলাম,মোহাম্মদ জাহাঙ্গীর,মোঃ মোজাম্মেল,বরুমচড়া ইউনিয়ন বিএনপি নেতা আকবার হোসেন কাইসার,ইমাম শরিফ খলিল,আবদুস সালাম,নবী হোসেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসাস এর আহবায়ক জসিম উদ্দীন,আনোয়ারা উপজেলা যুবদল নেতা নুরুল কবির রানা,সোহেল,সোয়েবুল ইসলাম,আলফাজুর রহমান আরিফ,আনোয়ার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ হাসান সদস্য মোঃ কাইসার,আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন খান, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন,নুরুল ইসলাম মেম্বার, আবুল হাসেম,জসিম চৌধুরী,সদস্য মোঃ আরফাত,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির,আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল,সোহেল, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল নেতা বোরহান উদ্দিন, শফিউল আলম চৌধুরী,বটতলী কলেজ ছাত্রদল নেতা মোঃ তারেক,এমরান হোসেন,শহিদুল ইসলাম,মঈন উদ্দিন, তৌহিদুল ইসলাম প্রমুখ। 

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার