ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

লাকসামে কর্মহীন-হতদরিদ্র দুইশ' পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ১:৫৭

মাহে রমজানের উপলক্ষ্যে লাকসামে কর্মহীন ও হতদরিদ্র দুইশ' পরিবারের মাঝে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ করেছে ইয়ারা গ্রুপ। 

বুধবার(১৯-০৩-২০২৫) বিকালে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন মধ্যম আউশপাড়া গ্রামের কৃতি সন্তান ইয়ারা গ্রুপে'র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন পাটোয়ারী পারিবারিক উদ্যোগে নিজ বাড়িতে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রতি পরিবারকে প্রায় ১৫ কেজি ইফতার ও ঈদ সামগ্রীর প্যাকেট দেয়া হয়। ইফতার সমগ্রীর মধ্যে রয়েছে ডাল, তেল, খেজুর, পেঁয়াজ,আলু,মুড়ি ও ছোলা ভুট।

যুবসমাজের সহোযোগিতায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, মো: এমরান হোসেন পাটোয়ারী, মানিক হোসেন পাটোয়ারী, বদিউল আলম পাটোয়ারী, মাষ্টার এমরান হোসেন ভূঁইয়া,শাহপরান প্রমুখ।

এ সময় পরিবারের পক্ষ থেকে এমরান হোসেন পাটোয়ারী জানান, প্রতি বছর পবিত্র রমজান উপলক্ষ্যে গ্রামের দরিদ্র মানুষদেরকে পারিবারিকভাবে ইফতার সমাগ্রী দিয়ে সহযোগিতা করা হয়।এরই ধারাবাহিকতায় এবারো ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সারাদিন রোজা রেখে গ্রামের দরিদ্র পরিবারগুলো যাতে শান্তিতে ইফতার ও ঈদ করতে পারে সে জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়। আর এই সামগ্রী দিয়ে সহায়তা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন পাটোয়ারী। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ