ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে নার্সের ভূল চিকিৎসায় প্রসুতি ও নবজাতকের মৃত্যু


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ২:৩৭

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির বেতাগাঁও গ্রামের মাছ বিক্রেতা নাসিরের স্ত্রী ফিরোজা (২৮)  তিন সন্তানের জননী ও কন্যা নবজাতকের ভূল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার শাহিদা আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নার্সের বিচার দাবী করেন নিহতের পরিবার। 

 গত ৫ মার্চ (বুধবার)বিকেলে সরকারি হাসপাতালের কোয়ার্টারে নার্স শাহিদা আক্তারের বাসায় এ ঘটনা ঘটে। ৯ মার্চ (রোববার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট প্রসুতির মৃত্যু হয়। এর তিনদিন পর নবজাতক কন্যা সন্তানের ও মৃত্যু হয়।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায় ৮ মাসের অন্তঃসত্তা ফিরোজার প্রসব বেদনা উঠলে উপজেলা সরকারি হাসপাতালের কোয়ার্টারে নার্স শাহিদার বাসায় নিয়ে যায়। সেখানে প্রসুতির টেনে হিঁচড়ে জরায়ু ছিড়ে পেললে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। অবস্থা বেগতিক দেখে অন্য হাসপাতালে নেওয়ার জন্য বললে, নিরুপায় স্বামী পদ্মা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি ঘটলে ঢাকায় রেপার করলে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে একটি কন্যা সন্তান প্রসব করেন। ওইদিন ফিরোজাকে আইসিউতে নিয়ে যায়। ৮ মার্চ অবস্থার আরও আবনতি ঘটলে লাইফ সাপোর্টে রাখে ৯ মার্চ ফিরোজার মৃত্যু হয়। জন্মের পর নবজাতককে একটি প্রাইভেট হাসপাতালের এনআইসিউতে রাখা হয়। দরিদ্র পরিবার চিকিৎসা করাতে না পেরে ৩ দিন পর কন্যা শিশুটির মৃত্যু হয়।

এবিষয়ে নিহতের পরিবার ও স্বামী নাছির আহমেদ অভিযোগ করে বলেন, নার্স শাহিদা আক্তারের ভূল চিকিৎসায় আমার স্ত্রী কে মেরে ফেলেছে আমি প্রশাসনের নিকট এর বিচার চাই। এনিয়ে কুমিল্লার আদালতে মামলা প্রস্তুতি চলছে। 

এবিষয়ে জানতে অভিযুক্ত নার্স শাহিদা আক্তার গেলে তিনি কোন কথা বলতে রাজি নন পরে এক পর্যায়ে তিনি বলেন আমার চিকিৎসায় কোন ভূল নেই।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ বেলায়েত হোসেন বলেন, আমরা কাছে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪