ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গাজায় ইসরাইলী বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ৩:৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যােগে   ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতে বিক্ষোভ মিছিল বের করে।বৃহস্পতিবার   দুপুর ২টায় নগরীর  টাউন হলের সামনে থেকে মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশের মাধ্যমে শেষ করে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে নায়েবে  আমির অধ্যাপক এ কে এমদাদুল হক  মামুন। নগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান. সহকারী সেক্রেটারী যথাক্রমে কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইন, নাসির আহমেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবির  সভাপতি হাসান আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাম মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য 
কাজী মোতাহের  আলী দিলাল, কাজী নজির  আহমেদ,   মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ,শাহাদাত হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানান। তারা বিশ্ব মুসলিম উম্মাহসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ