মহেশখালীতে সন্ত্রাসীর গুলিয়ে লবণ চাষী নিহত
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে শফিউল আলম (২৯) নামের এক লবণচাষী নিহত হয়েছেন। এসময় কোস্ট গার্ডের সময় গুলিবিনিময়ের সন্ত্রাসীদের ঘটনার ঘটে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলার কালারমারছড়া চিকনিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহত শফিউল আলম কালারমারছড়া চিকনি পাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসাবে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন বলে জানিয়েছেন ভুক্তভোগি অনেকে।
নিহতের ভাই মনিরুল আলম জানান, কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা লোকালয় থেকে প্যারাবনের দিকে পালিয়ে যাচ্ছিল। এসময় লবণ মাঠে কাজ করছিল শফিউল। শফিউল সন্ত্রাসীদের দেখে ফেলায় সে কোস্ট গার্ডকে বলে দিবে এই ভয়ে সন্ত্রাসীরা শফিউলকে গুলি করে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউলকে মৃত ঘোষণা করে।
ছাত্র-জনতার আন্দোলনে মহেশখালীর প্রথম শহীদ তানভীর ছিদ্দিকীর বড় ভাই মিজানুর রহমান মাতাব্বার জানান, কোস্ট গার্ড সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের নামে তানভীরের আত্মীয়স্বজনসহ বিএনপির পরিবার নিধনে মাঠে নেমে এলাকার শান্তুপূর্ণ পরিবেশ অশান্ত করে তুলছে। মূলত আমরাও চাই এলাকার সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, কালারমারছড়ায় সন্ত্রাসীদের কোস্ট গার্ডের ধাওয়াকে কেন্দ্র করে গুলিতে একজন নিহত হয়েছে বলে জানতে পেরেছি।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন