রাণীশংকৈলে ভিজিএফের ৯৯ বস্তা চাল উদ্ধার, আটক ২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা বাজারের সেবু লালের হাস্কিং মিলের গোডাউন থেকে প্রায় ৯৯ বস্তা (২৯৫০ কেজি) ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য সকালের সময় প্রতিনিধিকে নিশ্চিত করেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করে পুলিশ। এ সময় চাল কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বনগাঁও গ্রামের আদের বকসের ছেলে নুর আলম (৫৫) ও বলিদ্বারা গ্রামের সেবুলাল রায়ের ছেলে অনুপ রায় (২৬)।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ বিষয়ে ওসি আরো জানান, আসামিদেরকে এদিনেই রাত ৯টায় জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়
বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু
গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন