ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

উত্তরায় বিএনপির উদ্যোগে সাতটি স্পটে ইফতার সামগ্রী বিতরণ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২১-৩-২০২৫ দুপুর ৩:৩

রাজধানীর উত্তরা পশ্চিম থানার অন্তর্গত ১ ও ৫১ নং ওয়ার্ডের সাতটি স্পটে বিএনপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর হয়েছে।২০ মার্চ'২৫ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের সার্বিক তত্ত্বাবধানে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উত্তরার সাতটি স্পটে সাধারণ পথচারী, শ্রমজীবী, সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ।ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম ধারাবাহিকভাবে ঈদের আগ পর্যন্ত চলমান থাকবে বলে জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন। 

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করি প্রতিদিন ২ থেকে ৩ হাজার পথচারী, শ্রমজীবী, গরিব, অসহায় ও সাধারণ মানুষের মাঝে সামর্থ্য অনুযায়ী ইফতার সামগ্রী বিতরণ করা। এসময় তিনি এই প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

উক্ত ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানার যুগ্ন আহবায়ক, সোলাইমান হাসান, সাবেক যুগ্ন আহবায়ক, ইউসুফ আলী জাফরান, উত্তরা পশ্চিম থানার কার্যকরী সদস্য, আনোয়ার প্রধান, মীর হোসেন মুসা, মোহাম্মদ সুমন সহ আরো উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা