ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

১৯ তম রোজাতেও অসহায় গরীব পথচারীদের মাঝে ইফতার নিয়ে হাজির বিএনপি নেতা আব্দুস সালাম


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২১-৩-২০২৫ দুপুর ৩:৪

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক উত্তরা পশ্চিম থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুস সালাম পবিত্র মাহে রমজান মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের নির্দেশনায় মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজের তত্ত্বাবধানে  প্রতিদিন ৩ থেকে ৫ শতাধিক রোজাদার ও অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি পবিত্র মাহে রমজানের শুরু থেকে প্রতিদিনের ন্যায় আজ ১২ তম রোজাতেও উত্তরা পশ্চিম থানার অন্তর্গত ১২/১৩ মোড় এলাকায় গরীব অসহায় পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছেন।

এসময় ইফতার বিতরণ অনুষ্ঠানে উত্তরা পশ্চিম থানা বিএনপির এই সভাপতি প্রার্থী আব্দুস সালাম  গণমাধ্যমকে বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সাধারণ কর্মী মাত্র, আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের আদেশে ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের নির্দেশনায় এবং মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজের তত্ত্বাবধানে উত্তরা পশ্চিম থানা এলাকার মোট ৮ টি গুরুত্ত্বপূর্ণ পয়েন্টে  প্রতিদিন ৩ থেকে ৪ হাজার রোজাদার এবং অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানা ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আলফাজ উদ্দিন , পশ্চিম থানা বিএনপির সদস্য বাদল হাওলাদার,মোঃ জাকির হোসেন তালুকদার, পারভিন আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক ৫১ নং ওয়ার্ড বিএনপি,১৪ নং সেক্টর ইউনিট কমিটির সভাপতি হাবিবুর রহমান সহ আরো উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

মানবিক এ কাজের মধ্যদিয়ে আব্দুস সালাম জনমনে মানবতার ফেরিওয়ালা হিসেবে স্থান করে নিয়েছেন।


জানা যায়, আন্দোলন সংগ্রামে অগ্রগামী বিএনপির এ সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পবিত্র মাহে রমজান মাসে মাস ব্যাপি ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়ে দলের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা