তানোরে গভীর নলকূপ অপারেটরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ) একটি গভীর নলকুপ অপারেটরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এনিয়ে স্কিম ভুক্ত কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এঘটনায় গতকাল ২০ মার্চ ওই গভীর নলকুপ স্কীমের অর্ধশতাধিক কৃষক বাদি হয়ে অপারেটরের বিরুদ্ধে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, উপজেলার জেল নম্বর ৮০,কচুয়া মৌজায়, আরএস ৫৪ নম্বর দাগে একটি গভীর নলকূপ রয়েছে।কিন্ত্ত স্কিম ভুক্ত কৃষকদের মতামত উপেক্ষা এবং রাজনৈতিক বিবেচনা ও আর্থিক সুবিধার বিনিময়ে চিনাশো মহল্লার সাজ্জাদ হোসেনের পুত্র শাওন হোসেনকে অপারেটর নিয়োগ করা হয়েছে। অপারেটর শাওনের পিতা সাজ্জাদ হোসেন স্কিমের কৃষকদের কাছে রিতিমতো চাঁদাবাজি করছে।
এদিকে তিনি গভীর নলকূপের দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন অজুহাতে সেচ চার্জ ব্যতিত প্রতি ফসলের জন্য বিঘা প্রতি এককালীন ১৫০০ টাকা করে জোরপূর্বক আদায় করছে সাজ্জাদ হোসেন।কেউ টাকা দিতে অসম্মতি জানালে জমির ফসল তুলে নেয়া এমনকি ফসলহানীসহ নানা ধরনের হুমকি দিচ্ছেন।এতে স্কিমের কৃষকেরা তার কাছে জিম্মি হয়ে পড়েছে।
চিনাশো মহল্লার কৃষক মোস্তফা বলেন, তিনি ওই গভীর নলকূপে প্রায় ৮০ বিঘা জমিতে আলু চাষ করেছেন। জমির ভাড়া ও সেচের টাকা পরিশোধ করার পরেও তাকে প্রায় আড়াই লাখ টাকা চাঁদা দিতে হয়েছে। এই চাঁদার টাকা অপারেটর শাওনের পিতা সাজ্জাদ নিয়েছেন। টাকা না দিলে তার ফসলহানী করা হবে বলে সাজ্জাদ প্রতিনিয়ত হুমকি দিতো, বাধ্য হয়ে চাাঁদার টাকা দিয়েছি। আলু উত্তোলনের সময় দলের নাম করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন সাজ্জাদ। না দিলে জমি থেকে আলু নিয়ে আসতে দিবে না। এছাড়াও বিভিন্নভাবে মামলা হামলার হুমকি দিয়ে আস়ছে।সরেজমিন তদন্ত করা হলে এসব অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে তিনি জানান।তিনি এবিষয়ে বিএমডিএ’র উর্ধ্বতন কর্তৃপক্ষের অধিকতর তদন্তের দাবি করেছেন।
এবিষয়ে জানতে চাইলে অপারেটর শাওনের পিতা সাজ্জাদ হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রজেক্ট ও কৃষকের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নেয়া হয়নি। আমাকে ও দলের বদনাম করতে অপপ্রচার করছে তারা। এবিষয়ে জানতে চাইলে তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী(অতিঃ) জামিনুর রহমান জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান