ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ীতে ফসল রক্ষার বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১-৩-২০২৫ দুপুর ৩:১২

ফসল রক্ষায় কৃষকের দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বোরো ধান ক্ষেতে তান্ডব চালাতে এসে হাতিটির মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ওই ক্ষেতের মালিক কৃষক জিয়াউল হক জিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, গারো পাহাড়ে অবস্থানরত বন্যহাতির একটি দল সম্প্রতি পাহাড়ি এলাকার বোরো ক্ষেতে প্রতিনিয়ত খাদ্যের সন্ধানে হানা দিচ্ছিল। ইতিমধ্যেই নালিতাবাড়ী উপজেলার বেশকিছু বোরো ক্ষেত খেয়ে সাবাড় করেছে। বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের মতো পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় পাহাড়ের ঢালে থাকা কৃষক জিয়াউল হকের বোরো ক্ষেতে হানা দেয় বন্যহাতির দল। এসময় একটি মাঝ বয়সী পুরুষ হাতি ওই খেতের পূর্ব পাশে এলে আইলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুদায়িত হয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই হাতিটি মারা যায়।

এতে অন্য হাতিরা মৃত হাতিটিকে ঘিরে চিৎকার শুরু করলে টের পেয়ে আশপাশের মানুষ ছুটে আসে। রাত এগারোটার দিকে বন বিভাগের মধুটিলা রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল পরিদর্শনে যান। খবর পেয়ে রাতেই কৃষক জিয়াউল হক জিয়াকে স্থানীয় নন্নী বাজার থেকে আটক করে পুলিশ।

আজ (শুক্রবার) বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ওই কৃষকের বিরুদ্ধে বন্যহাতি হত্যার অভিযোগ এনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিদ্যুদায়িত হয়ে বন্যহাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত