উলিপুরে পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
কুড়িগ্রামের উলিপুরে পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র ৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উলিপুর পৌরসভার নূরপুর তেঁতুলতলা এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি রঞ্জু মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সাফা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক আব্দুস সোবহান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মিন্টু মন্ডল, জাপা নেতা হোসেন আলী, রশিদ মিয়া, কোরবান আলী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র শাসনামলে শুক্রবার সাপ্তাহিক ছুটি চালু করেছেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানার কারণ বিল মাফ করে দিয়েছেন। রাস্তাঘাটের উন্নয়ন করেছেন। জাতীয় পার্টি হিংসা, অহংকার, বিদ্বেষ মারামারি রাজনীতি করিনা এবং কাউকে উৎসাহিত করি না।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নে মাদক বিক্রির অভিযোগে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর
কাপ্তাইয়ে প্রাথমিকে বৃত্তি পেল ৭৬ জন শিক্ষার্থী
কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী
টানা বর্ষণে মুকসুদপুরে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ
খালিয়াজুরী খাদ্য গুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী
পেকুয়ায় বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
বডি ক্যামেরায় রেকর্ড হলো ৩৪ হাজার ইয়াবা আটকের অভিযান
বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত