ইসরায়েল ও ভারতের বর্বরতার প্রতিবাদে হেফাজতে ইসলামের কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা ইসরায়েল ও ভারতীয় বর্বরতার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা টাউন হল ময়দান থেকে শুরু হওয়া এই মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিলানী। মিছিল শেষে তিনি বেশ কিছু কর্মসূচির দাবি উপস্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—
বাংলাদেশ সরকারকে গাজা ও ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে বিচার দাবি করা।
সরকারকে বাংলাদেশ থেকে এক লাখ হেফাজত নেতাকর্মীর ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করা, যাতে তারা হামাসের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদে অংশ নিতে পারে।বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ভিসা নিষিদ্ধ ঘোষণা করা।ভারতীয় মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা।ইসলামী ফাউন্ডেশন ও বাংলাদেশ সরকারের মাধ্যমে ফিলিস্তিনের মজলুমদের সহায়তা নিশ্চিত করা।
সমাবেশে বক্তারা বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং হিন্দুত্ববাদী ভারত মুসলমানদের নিধনে এক ধরনের প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলাকে তারা গণহত্যা হিসেবে অভিহিত করেন। বক্তারা আরও বলেন, মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে এবং তাদের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, মোদি সরকার মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হরণ করছে। হিন্দুত্ববাদীরা রোজাদার মুসলমানদের উপর হামলা চালাচ্ছে এবং মসজিদে বিধিনিষেধ আরোপ করছে। তারা হুঁশিয়ারি দেন, সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ভারত শিগগিরই বিভক্ত হয়ে যাবে।
এই সময় বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন হেফাজত ইসলাম কুমিল্লা মহানগর সেক্রেটারি মনিরুল ইসলাম কাসেমী, হেফাজত ইসলাম কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, মহানগর যুগ্ন সেক্রেটারি মুফতি মুজাম্মেল, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলায়মান, যুগ্ন সেক্রেটারি মুফতি আবুল বাশার, সহপ্রচার সম্পাদক হাফেজ মামুন প্রমুখ।
সমাবেশ শেষে হাফেজ আনিসুর রহমান আশরাফী বিশেষ মুনাজাত পরিচালনা করেন। পরে কৃতজ্ঞতা প্রকাশ করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা