ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কর্ণফুলীতে হাতির আক্রমনে শিশুর মৃত্যুতে হাতি অপসারণের দাবীতে সড়ক অবরোধ


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ১:৮

কর্ণফুলীর হাতির আক্রমণের শিশুর মৃত্যুতে লাশ নিয়ে সকাল ৬টা থেকে পিএবি সড়কে হাতি অপসারণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করতেছে নিহতের স্বজন ও স্থানীয়রা।এতে দীর্ঘ যানজট,ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ 

চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মোঃ আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

দিবাগত রাত শনিবার (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড়উঠান (৫ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

নিহত শিশুর পিতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, রাতে আমার ঘরে এসে তিনমাসের শিশু মারা গেছে।আমার স্ত্রীও গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার সন্তান ও স্ত্রীর প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনের সমাধান আসুক। 

এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির লাশ নিয়ে শনিবার সকাল ৭টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। হাতি নিরসনের দাবিতে তাদের অবরোধে ঘণ্টার পর ঘণ্টা পিএবি সড়কে হয়ে বন্ধ থাকে যান চলাচল।যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আশপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের হাজার হাজার কর্মচারীরা। 

স্থানীয়রা জাজান,একের পর এক হাতির আক্রমণে মানুষের মৃত্যু হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেনা দেখে আমরা পথে নামতে বাধ্য হলাম। হাতি নিরসনের সমাধান যতক্ষণ পর্যন্ত না হয়। ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সরে দাঁড়াবেন না।প্রশাসন,বনবিভাগ ও কেপিজেডের কর্মকর্তাদের এখানে এসে হাতি নিরসনের সমাধান দিয়ে যেতে হবে।যদি বিক্ষোভ স্থানে প্রশাসন এসে হাতি নিরসনের সমাধান না দেয় তাহলে রাস্তা ছাড়বেন না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

অবরোধের বিষয়ে কর্ণফুলী থানার ওসি তদন্ত শাফিউল ইসলাম বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানে আনতে চেষ্টা চালাচ্ছি।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার