ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ফিলিস্তিনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে তজুমদ্দিনে বিক্ষোভ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ৩:৫

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ভোলার তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা। এসময় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি ও ব্যবস্থা নিতে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
শনিবার (২২মার্চ) বেলা ১১টায় উপজেলা জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিল বের করা হয়। এতে তৌহিদী জনতার ব্যানারে উপজেলার সর্বস্তরের ধর্মপ্রান মাসলমান বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শশীগঞ্জ উত্তর বাজারে সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামাতে ইসলামি তজুমদ্দিন শাখার আমির মাও. মোঃ আব্দুর রব, খেলাফত মজলিসের সভাপতি মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাওঃ মোঃ জাফর আহমাদ, ভোলা জেলা হেফাজতের দপ্তর সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ ইমাম হোসেন, আল হুদা সমাজ কল্যান পরিষদের প্রতিনিধি হাফেজ লোকমান হাকিম, ছাত্র প্রতিনিধি মোঃ হাসিব আল হাসান, আরফিন রাহাদ, মোঃ মাকসুদুর রহমান, মোঃ হাসান সিকদার, আবিদ হাসান প্রমুখ।  
বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যায় ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে মারা যাচ্ছে। এই নির্মম হত্যায় মুসলিমের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। ইসরাইলের এসব গণহত্যা ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তবর্তী সরকারের কাছে জোড়দাবী তুলছি। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা