ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাহাড়ি ঢালা থেকে ডাকাত দিদার গ্রেফতার


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২২-৩-২০২৫ বিকাল ৫:৪

ছোট মহেশখালী পাহাড়ি ঢালা এলাকা থেকে কুখ্যাত ডাকাত দিদারুল আলম (৩২)'কে গ্রেফতার করেছে,মহেশখালী থানা পুলিশ।দিদারুল আলম ছোট মহেশখালী লম্বাঘানা মাইজপাড়া এলাকার মো:ফিরোজের ছেলে।

২২মার্চ শনিবার ভোর ৪ টায় মহেশখালী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদের নেতৃত্বে,এস আই মুজিবুর রহমান, এএসআই লিংকন,কনস্টেবল মারুফ হাসান ,আরিফ ইসলাম , মিল্টন, ফরহাদ সহ সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মহেশখালী থানা সুত্রে জানাযায়, ডাকাত দিদার তার নিজস্ব বাহিনী দ্বারা দীর্ঘদিন ধরে ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ করে আসছিল। বিশেষ করে মহেশখালীর শাপলাপুর সড়কে যাত্রীদের মারধর ও টাকা স্বর্ণ অলংকার লুট অপরাধ সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল । দিনের পর দিন সাধারণ মানুষদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা তার কাজ ।দিদারের নিজস্ব একাধিক সোর্স থাকার কারনে এতদিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি।সর্বশেষ এনজিও কোস্ট ফাউন্ডেশনের কর্মীকে মারধর ও সাড়ে তিন লক্ষ টাকা ডাকাতির ঘটনায় দিদারের বিরোদ্ধে একটি ডাকাতি মামলায় তাকে গ্রেফতার করেন মহেশখালী থানা পুলিশ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের ধারাবাহিক  বিশেষ অভিযান চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত