ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

অপরিকল্পিতভাবে বৈরাণ নদী খনন ও অনিয়মের অভিযোগ


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ৩-৬-২০২১ দুপুর ৩:৫৪
টাঙ্গাইলের গোপালপুরে ‌অপরিকল্পিতভাবে বৈরাণ নদী খনন ও অনিয়মের অভিযোগ ওঠেছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে পৌর শহরের থানা মোড় চত্বরে মানববন্ধন করেন পৌরবাসী।
 
মানববন্ধনে ‘হারানো ঐতিহ্য ফিরে চাই’ স্লোগানে চলমান বৈরাণ নদীর খননকাজে অনিয়ম অভিযোগ তুলে পৌর শহরের উত্তর ও দক্ষিণের মতো শহরাঞ্চলে সমানভাবে খননকাজ হচ্ছে না দাবি করে প্রকৃত ম্যাপ অনুযায়ী বৈরাণ নদী খননের দাবি জানান স্থানীয়রা।
 
অনিয়মের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, গোপালপুর পৌর শহরাঞ্চলে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরু খালের খননকাজ করছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডে। অপরিকল্পিত ও অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে বৈরাণ নদীর প্রকৃত অংশের খননকাজ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- গোপালপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নূর নবী (সোহাগ), পৌরবাসীর পক্ষে মো. হাবিব, সুজন, আতিকুর রহমান সুজন, মুকুল, প্রমুখ। এতে পৌর শহরের বিভিন্ন সামাজিক সংগঠন ও শতাধিক ব্যক্তি অংশ নেয়।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা