ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে চাঁদা দাবী করায় থানায় মামলা, আটক ১


মো. শহিদুল ইসলাম photo মো. শহিদুল ইসলাম
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ৪:৪৬

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা খরচের জন্য চাঁদা তোলায় মো.ফারুক,সোহান ওরফে বড় সোহান,পিন্টু সহ অজ্ঞাত ৭/৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
গত শনিবার মোহাম্মদপুর থানায় হাজির হয়ে কাফরুলের মো. নাজিম খান অন্তর নামের এক ব্যক্তি এ মামলা দায়ের করেন। ইতোমধ্যে মামলায় আসামি ফারুকে আটক করা হয়েছে।
মামলার এজহার থেকে জানা গেছে, মামলায় দুই নম্বার আসামি দুর্র্ধ্ষ সন্ত্রাসী, আর তিন নাম্বার আসামি পিন্টু শ্রমিক দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জনকে ফোন দিয়ে খালেদা জিয়া অসুস্থ টাকা পয়সা সহযোগিতা করেন লন্ডনে টাকা পাঠাতে হবে ।  এ রকম প্রতারণা সে প্রায় করে থাকে। বিভিন্ন চাঁদাবাজীর সাথে সে সক্রিয়ভাবে জড়িত।
এছাড়া আরও বলা হয়েছে  ভিকটিমের স্টকলর্ড গার্মেন্টস, অনলাইন প্রোডাক্ট ও বিউটি পার্লারের ব্যবসা রয়েছে। উপরোক্ত আসামীদ্বয়সহ অজ্ঞাতনামা আসামীগণ বিভিন্ন সময়ে ভিকটিমের মোহাম্মদপুর থানাধীন বছিলা সিটি হাউজিং এর বিউটি পার্লারে এসে দুই লাখ টাকা চাঁদাদাবী করে। ভিকটিম আসামীদের চাঁদা দিতে অস্বীকার করলে আসামীগন তাকে মেরে ফেলার গুমকি দেন। বিভিন্ন ভয়ভীতি দেখায়। এরই একপর্যায়ে গত ২১ মার্চ ২০২৫ বিকাল ৩টায়  মোহাম্মদপুর থানাধীন বছিলা সিটি হাউজিং এর ফিরোজা বাসার স্কুলের সামনে আসামীগন জড়ো হয়ে পরিকল্পিত ভাবে পথরোধ করে পুনরায় ভিকটিমের নিকট ২ লাখ টাকা চাঁদাদাবী করে। চাঁদা দিতে অস্বীকার করিলে আসামীরা তাকে এলোপাথাড়ি মারপিট করে। তখন ভিকটিমেরর ভাগিনা তানজিল হোসেন (২৪)মামাকে বাঁচানোর জন্য আগাইয়া আসিলে ২নং আসামী সোহান তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিমের ভাগিনাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে উক্ত কোপ ভাগিনার ডান চোখের পাতায় লাগিয়া রক্তাক্ত কাটা জখম হয়। বাদীর ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে আসামীগন তাকে প্রাণ নাশের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনীর একটি দল ১নং আসামী মো: ফারুক’কে মোহাম্মদপুর থানাধীন বছিলা সিটি হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং অন্যান্য আসামীগণ পালিয়ে যায়। পরবর্তীতে বাদীর ভাগিনাকে শহিদ সোহরয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। 

এমএসএম / এমএসএম

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা