ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

উলিপুরে ইউপি চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন


আব্দুল মালেক,উলিপুর photo আব্দুল মালেক,উলিপুর
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ৪:৫১

কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা চত্বরে, তবকপুর ইউনিয়নবাসীর আয়োজনে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে অপসারণ করে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপি মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ড থেকে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সোহেল রানা, বকুল মিয়া, রিপন মিয়া, ছাইফুল ইসলাম, মাহফুজার রহমান,  সাদেকুল ইসলাম, মাজেদ মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজির অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর হতে অদ্যাবধি ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের সকল কার্যক্রমে জন দূর্ভোগ ও হয়রানির স্বীকার হচ্ছে জনগণ। এ সকল ভোগান্তি থেকে মুক্তির জন্য তাকে অপসারণ করে দ্রুত প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজির অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানের অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে এলাকার কয়েক শত নারী ও পুরুষ অংশগ্রহণ করে।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নিয়মিত ইউনিয়ন পরিষদে আসতেছি ও পরিষদের সকল কর্যক্রম ঠিকমতো পরিচালিত হচ্ছে। কিছু স্বার্থান্বেষী মহল আমার নিকট আসন্ন ঈদ উপলক্ষে মোটা অংকের ভিজিএফের চালের কার্ডের অংশ দাবি করেন। তাদের চুক্তিতে রাজি না হওয়াতে আমার বিরুদ্ধে এমন অপপ্রচার করছে।

এমএসএম / এমএসএম

দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নে মাদক বিক্রির অভিযোগে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

কাপ্তাইয়ে প্রাথমিকে বৃত্তি পেল ৭৬ জন শিক্ষার্থী

কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী

টানা বর্ষণে মুকসুদপুরে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

খালিয়াজুরী খাদ্য গুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী

পেকুয়ায় বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বডি ক্যামেরায় রেকর্ড হলো ৩৪ হাজার ইয়াবা আটকের অভিযান

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম