ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

তানোর নওগাঁ সুলতানি আমলের ‘কুসুম্বা’ মসজিদ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ১:৪১

সুলতানি আমলের ঐতিহ্য তানোর এবং নওগাঁর ঐতিহাসিক ‘কুসুম্বা’ শাহি মসজিদ। মুসলিম স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এই মসজিদটি প্রায় ৪৬৭ বছরের পুরোনো। ঐতিহাসিক এই পুরাকীর্তির পুরোটাই কালো পাথরে মোড়ানো। মসজিদের দেয়াল, মিনার ও গম্বুজে নকশা খোদাই করা। মুসলিম স্থাপত্যের অপরূপ সৌন্দর্যের এই মসজিদটি মুসল্লিদের পাশাপাশি প্রতিনিয়ত আকৃষ্ট করে দেশি-বিদেশি পর্যটকদের। দেশের পাঁচ টাকার কাগজের নোটে মুদ্রিত ঐতিহাসিক মসজিদটিকে ঘিরে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে।

প্রতি শুক্রবার থেকে শুরু করে প্রতিদিনের ন্যায় সরেজমিন দেখা যায়, মসজিদটির উত্তর-দক্ষিণ দিকে ৭৭ বিঘার বিশাল দিঘি। গ্রামবাসী ও মুসল্লিদের খাবার পানি, গোসল ও অজুর জন্য দিঘিটি খনন করা হয়েছিল। কুসুম্বা মসজিদটি উত্তর-দক্ষিণে ৫৮ ফুট লম্বা, ৫২ ফুট চওড়া। মসজিদের চারদিকের দেয়াল ৬ ফুট পুরু। তার ওপর বাইরের অংশ কালো পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মসজিদের সামনের অংশে রয়েছে তিনটি দরজা। দরজাগুলো খিলানযুক্ত মেহরাব আকৃতির। মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার। মিনারগুলো মসজিদের দেয়াল পর্যন্ত উঁচু ও আট কোনাকার। ছাদের ওপর রয়েছে ছয়টি গম্বুজ, যা দুটি সারিতে তৈরি।

১৮৯৭ সালের ভূমিকম্পে তিনটি গম্বুজ নষ্ট হয়েছিল। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটি সংস্কার করে। মসজিদের ভেতর দুটি পিলার রয়েছে। উত্তর দিকের মেহরাবের সামনে পাথরের পিলারের ওপর তৈরি করা হয়েছিল একটি দোতলা ঘর। ঘরটিকে বলা হতো জেনানা গ্যালারি বা নারীদের নামাজের ঘর।

মসজিদের ভেতরে পশ্চিম পাশের দেয়ালে তিনটি চমৎকার মেহরাবের ওপর ঝুলন্ত শিকল, ফুল ও লতাপাতার কারুকার্য করা। দক্ষিণ দিকের মেহরাব দুটি, আকারে বড়। উত্তর দিকেরটি ছোট। মসজিদটির উত্তর-দক্ষিণ দিকে দুটি করে দরজা ছিল। মসজিদের সম্মুখভাগে রয়েছে খোলা প্রাঙ্গণ ও পাথর বসানো সিঁড়ি, যা দিঘিতে গিয়ে নেমেছে। মসজিদের প্রবেশপথের একটু দূরে বাক্স আকৃতির এক খণ্ড কালো পাথর দেখা যায়। এটিকে অনেকে কবর বলে মনে করেন।

জানা যায়, কুসুম্বা মসজিদ সবরখান বা সোলায়মান নামে ধর্মান্তরিত এক মুসলমান নির্মাণ করেন। মূল প্রবেশপথে শিলালিপি থেকে প্রমাণিত হয়, মসজিদটি ৯৬৬ হিজরি বা ১৫৫৮ খ্রিষ্টাব্দে তৈরি। শেরশাহের বংশধর আফগান সুলতান প্রথম গিয়াস উদ্দীন বাহাদুর শাহের শাসনামলে ১৫৫৪ থেকে ১৫৬০ খ্রিষ্টাব্দে নির্মিত হয়। সে হিসাবে মসজিদটির বর্তমান বয়স প্রায় ৪৬৫ বছর।

সুলতান আলাউদ্দীন হোসেন শাহের আমলে তার মন্ত্রী বা প্রশাসনিক কর্মকর্তা রামন দল ৯০৪ হিজরি বা ১৪৯৮ খ্রিষ্টাব্দে মসজিদের ভিত্তি স্থাপন করেন বলে কোনো ঐতিহাসিক সূত্র থেকে দাবি করা হয়।

রাজশাহী বিভাগীয় শহর থেকে ৪৭ কিলোমিটার দূরে ও নওগাঁ জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে মান্দা উপজেলায় অবস্থিত কুসুম্বা শাহি মসজিদের অবস্থান। রাজশাহী-নওগাঁ মহাসড়ক থেকে স্বল্প দূরত্বে কুসুম্বা মসজিদ পর্যন্ত যে কোনো যানবাহনে যাতায়াত করা যায় সড়কপথে।

সরেজমিন দেখা গেছে, মসজিদটি এখনো কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রথমেই নজরে আসে মসজিদের দেয়ালজুড়ে থাকা প্রাচীন টেরাকোটার দৃষ্টিনন্দন কারুকার্য। মসজিদের মেহরাবে রয়েছে বিচিত্র ফুল, লতাপাতা, ঝুলন্ত শিকল ও মনোরম সব শিল্পকর্মের ছাপ। কুসুম্বা মসজিদটি উত্তর-দক্ষিণে ৫৮ ফুট লম্বা, চওড়া ৫২ ফুট।

এমএসএম / এমএসএম

কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার

রাণীশংকৈলে শিক্ষক সমিতির সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাঁধ সংস্কারে উপড়ে ফেলা হয়েছে দুই শতাধিক গাছ

খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলন" ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১ চার জনকে ৫০ হাজার জরিমানা

মহান মে-দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন

সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ

বিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী

তেঁতুলিয়ায় ইয়াবাসহ মাদক যুবক গ্রেফতার

মাগুরার কাপাসহাটি খাল ও দীঘা বিল পুনঃখনন কাজের উদ্বোধন

রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন