ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

উলিপুরে ৫ দফা দাবিতে নদী রক্ষা ও চর উন্নয়ন অন্দোলনের মানববন্ধন


আব্দুল মালেক,উলিপুর photo আব্দুল মালেক,উলিপুর
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ১:৫১

কুড়িগ্রামের উলিপুরে নদী খনন, নৌ বন্দর ও নৌ থানা স্থাপনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৩ মার্চ) বিকেলে নদী রক্ষা ও চর উন্নয়ন আন্দোলন কমিটির আয়োজনে উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম নদী রক্ষা ও চর উন্নয়ন অন্দোলনের প্রধান নির্বাহী ও সমন্বয়কারী এবং স্পেশাল প্রসিকিউটর (অ্যাসি¯ট্যান্ট অ্যাটর্নি জেনারেল) অ্যাড. এস.এম. নুরে এরশাদ সিদ্দিকী, প্রধান বক্তা ছিলেন, হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন বিএসসি।
সংগঠনের প্রধান সংগঠক নূরে আলম সিদ্দিকি লাভলুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান, আব্দুস সামাদ প্রমুখ।
চরাঞ্চলের অবহেলিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে কমিউনিটি হাসপাতালসহ নৌ অ্যাম্বুলেন্স, 
চরে উৎপাতিত কৃষিপণ্যে  নিশ্চিত করণে নৌ বন্দর চাই,  হাতিয়া, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, সাহেবের আলগা অঞ্চলে নদী খনন করাসহ হাতিয়া, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, সাহেবের আলগার ইউনিয়নের সমন্বয়ে একটি নৌ থানা স্থাপনের দাবি তোলা হয়।

এমএসএম / এমএসএম

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু