ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ৪:২০

 বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ইসলাম ও পবিত্র রমজান শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২১ রমজান (২২ মার্চ) নগরের মুরাদপুরে একটি রেস্টুরেন্টে সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে ও মহাসচিব মাষ্টার মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়েছে।  আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু, মাইজভান্ডার দরবার শরীফের শাহাজাদা সৈয়দ নাফিসুর রহমান আল মাইজভাণ্ডারী, ইয়াকুব ভান্ডার দরবারের শাহজাদা মোহাম্মদ রেজাউল করিম ইয়াকুবী (বড় মিয়া), ফোরামের ভাইস চেয়ারম্যান, এটিএন নিউজ এর চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও হেড অব নিউজ এস এম আকাশ, যুগ্ম-মহাসচিব মোঃ ইলিয়াস সোহেল, সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজী, নির্বাহী সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন, শিক্ষানুরাগী জননেতা এম সোলায়মান ফরিদ,পীরজাদা অধ্যক্ষ মাহমুদুল হক নঈমী, ওসখাইল দরবারের শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া, মতিভাণ্ডার দরবারের শাহজাদা আনোয়ার শাহ মাইজভান্ডারি, সাংবাদিক আব্দুল মতিন চৌধুরী রিপন, রাজিব সেন প্রিন্স, এম আর আমিন, শাহজাদা আজগর শাহ্ ঈসাপুরী, রেনেস্কোঁ স্যুয়েটারের পরিচালক মোহাম্মদ মুসা, সমাজসেবক মোহাম্মদ হারুন পাশা, ইউসিবিএল ব্যাংকের ব্যবস্থাপক এস এম ইয়াকুব, ব্যবসায়ী মোহাম্মদ হায়দার আলী, রাজনীতিবিদ শেখ আলাউদ্দিন, সোহেল মোহাম্মদ ফখর উদ্দিন, ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন, সাংবাদিক আইয়ুব মিয়াজী, জামসেদ, নাজমুল হুদা সাকিব, আনিছ মোহাম্মদ বিবলু প্রমূখ।

এসময় বক্তারা বলেন, দেশ সমাজ পরিবার ও জাতি গঠনে সুফিবাদ চর্চার কোন বিকল্প নেই। দেশের চলমান রাজনৈতিক ও উগ্রপন্থীদের অরাজকতা ঠেকাতে সকল দরবার ও সুফি পথের ও মত আদর্শের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। পরিশেষে আখেরি মুনাজাত পরিচালনা করেন আওলাদে গাউছুল আযম মাইজভান্ডারী শাহজাদা ছৈয়দ নাফিসুর রহমান আল-মাইজভান্ডারী।

এমএসএম / এমএসএম

বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ

ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া

রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড

সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ

কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ

পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা

গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১

কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা

রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ