তানোর পৌর সদরে বিল্ডিং কোড অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ
রাজশাহীর তানোর পৌর সদরের কালিগঞ্জ বাজারে বিল্ডিং কোড অমান্য করে সরকারি রাস্তা দখল করে এবং পাশের জায়গার জল পড়োন না ছেড়ে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। পবা থানার তেঘর গ্রামের শামসুল বিরুদ্ধে। তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ডে পবা থানার তেঘর গ্রামের শামসুল নামের এক ব্যাক্তির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
জানা যায়, সরকারি রাস্তা থেকে ৩৫ ফিট দূরে মার্কেট বা দোকান ঘর করার নিয়ম থাকলেও, সে নিয়মের কোন তোয়াক্কা না করে সরকারি রাস্তা উভয় পাশে জল পড়ন না ছেড়ে দোকান ঘর নির্মাণ করছে তেঘর গ্রামের প্রভাবশালী শামসুল। তাদেরকে স্থানীয় কাউন্সিলরসহ কয়েকজন বাধা দিলেও তাদের বাধা না মেনে পুনরায় দেয়াল নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে প্রভাবশালী তেঘর গ্রামের সামসুলের নামে ।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু বলেন, পৌরসভার বিল্ডিং কোড আইন অমান্য করে রাস্তা ঘেষে প্রভাবশালী শামসুল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দোকান ঘর নির্মাণ করছে। তাকে মৌখিক ভাবে একাধিকবার দেওয়াল নির্মাণ না করার জন্য বলা হয়েছে। উনি যদি পৌরসভার নিয়ম না মানার কারনে তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগ করা হলে প্রভাবশালী শামসুলের মোবাইল ফোনে ০১৭৫৭-৪০৩৭১০একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫