রিমান্ডে আরও দুজন ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর মিলন হত্যা
ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মিলন হোসেনের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। রোববার বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার দুই আসামি। একইসঙ্গে, মামলার তদন্তের স্বার্থে আরও দুই আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।
আদালত সূত্র জানায়, মিলন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার ১ নম্বর আসামি সেজানের ভাগনি রতœা আক্তার ইভা এবং সেজানের ভাগ্নে মনিরুল হক। ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে তারা এ জবানবন্দি দেন।
অন্যদিকে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই নাবিউল ইসলাম, সেজান আলী ও মুরাদ ওরফে নাসিমের রিমান্ড আবেদন করলে আদালত তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এএসআই মাসুদ জানান, মিলন হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামি। অন্য দুই আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর। একই সঙ্গে এ মামলার ১ নম্বর আসামি সেজানের মা শিউলী বেগমের পাঁচ দিনের রিমান্ডের শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।
গত ২২ ফেব্রæয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পেছন থেকে নিখোঁজ হন মিলন। অপহরণকারীরা মিলনের পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর, ১৯ মার্চ রাতে সদর উপজেলার মহেশপুর বিট বাজার এলাকার একটি বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের গর্ত থেকে মিলনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’