ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে জীবীত কন্যাশিশু উদ্ধার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ৪:৫৪

সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে একটি ভুট্টা ক্ষেত থেকে এক নবজাতক (কন্যাশিশু)’কে উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, ভূমিষ্ঠ হওয়ার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই শিশুটিকে ফেলে যাওয়া হয়। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পাশের মরিচ খেতে কাজ করা এক নারী শিশুটির কান্নার শব্দ শুনে এগিয়ে যান। পরে তিনি ভুট্টা ক্ষেতে নবজাতকটিকে দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হন এবং বিষয়টি প্রশাসনকে জানান।
স্থানীয়রা ধারণা করছেন, কেউ অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেওয়া শিশুটিকে ফেলে গেছে অথবা পারিবারিক কোনো সমস্যার কারণে পরিত্যক্ত করা হয়েছে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া নবজাতকটিকে আপাতত ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন বলছে, শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের  পক্ষ থেকে নবজাতকটির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানা যায়। তবে নবজাতক ওই কন্যা শিশুটিকে নেওয়ার জন্য ইতিমধ্যে প্রায় ২০/২৫ জন মানুষ সেখানে ভীড় জমিয়েছেন।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তিনি বলেন, "শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার