জুড়ীতে ৮৭১ পিস ইয়াবা উদ্ধার: যুবদল নেতা সহ গ্রেফতার ২
মৌলভীবাজার জেলার জুড়ীতে যুবদল নেতাসহ ২ জনকে আটক করেছে বিজিবি। এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৮৭১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী চুঙ্গাবাড়ি সড়কের ১৮৩৪ মেইন পিলার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সহ তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন ফুলতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও মতিনপুর গ্রামের আসাবুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০) ও একই গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজি চালক মোঃ ইমরান (২০)।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী চুঙ্গাবাড়ি সড়কের ১৮৩৪ মেইন পিলার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা ইউনিয়নের মতিনপুর গ্রামের আসাবুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩০) ও একই গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজি চালক মোঃ ইমরান (২০) কে ৮৭১ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা মতিনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৫) পালিয়ে যায়।
যুবদল নেতার বিষয়ে জানতে চাইলে ফুলতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বলেন, আটককৃত ব্যক্তি যুবদলের কমিটিতে থাকলে আমরা তাকে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দ্রুত বহিষ্কার করব।
জুড়ী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ