ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৪-৩-২০২৫ রাত ১১:২৮

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোন ও বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ ভারতীয় অবৈধ মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২৪ মার্চ) পৃথক দুই অভিযানে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ১ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৩০৪ টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) গতকাল রাত দুইটায় আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহল দল কর্তৃক সীমান্ত শূন্যলাইন থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর কাচিগাং মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ২৫টি পুরাতন এবং ৯৬টি নতুন বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন আটক করে।

আরেক অভিযানে সোমবার ভোর পাঁচটায় বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের সীমান্তে শূন্যলাইন থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ সদর উপজেলা পাঁচথুবী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ১৭,৯৭০ পিস বাজি, ৫৮০ পিস শাড়ি, ১৩৫ পিস কাশ্মীরি শাল, ৫৭ পিস শার্ট, ৩৯৬ পিস গেঞ্জি ও ১টি মিনি ট্রাক আটক করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, 'জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। 

বিজিবি (১০) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ