ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, রায়পুর থানায় জিডি


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২৫-৩-২০২৫ দুপুর ৩:১২

লক্ষ্মীপুরের রায়পুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সাংবাদিক চৌধুরী খোরশেদ আলম রনিকে নিয়ে বিরূপ মন্তব্য করে একটি ভিডিও পোস্ট করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে ভুক্তভোগী সাংবাদিক খোরশেদ আলম রায়পুর থানায় এই জিডি করেন। জিডি নং ১২৬৫ /২৪,০৩,২০২৫।  রনি রায়পুর প্রেস ক্লাবের সদস্য, তিনি দৈনিক আজকের বাংলার রায়পুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
এবিষয়ে সংবাদকর্মী খোরশেদ আলম রনি জানান, "গত শনিবার (২২ মার্চ) ভোর চারটা নাগাদ Ricky Rohan, RJ Kebria Ahmmed, নতুন সূর্য সৈনিক, গাঁর তেঁরাঁ, Raju Ahmed নামের ফেক আইডি থেকে এই ভিডিও পোস্ট করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার একটি ১২ সেকেন্ডের ভিডিও দিয়ে কিছু অসাধু ব্যক্তি ফেক আইডির মাধ্যমে আমার নামে মিথ্যা ও বানোয়াট প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে।  আইডি গুলোর বিরুদ্ধে আমি থানায় একটি জিডি করেছি।"

ভিডিওর ঘটনার প্রত্যক্ষদর্শী ইমাম হোসেন মামুন নামে একজন বলেন, "সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে আপত্তিকর মন্তব্য করে, ভুল ব্যাখ্যায় রনিসহ আমার ছবি সংবলিত ভিডিও অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিডিওর মূল ঘটনা ছিলো বিগত ৫ মাস আগে আমার বাড়ির পাশের একটি পারিবারিক ঝামেলায় আমাদেরকে শালিসদার তথা মিডিয়া হিসেবে নেওয়া হয়। ঘটনা শোনার মধ্য দিয়েই তাদের বাদী/বিবাদীর তর্কবিতর্ক শুরু হয় এবং হাতাহাতি হয় আমরা মিডিয়া হিসেবে তাদের থামাতে গেলে রনির বুকে একটি ধাক্কা লাগে এবং রনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লোরে পড়ে যায় ওই পড়ে যাওয়ার গঠনাটি তাদের মধ্যে কেউ একজন মোবাইলের ক্যামেরায় ধারণ করে। এবং ভিডিও ধারণা কালে পাস থেকে মহিলার কন্ঠে একটি ভয়েজ আসে হেইয়া হেইয়াগে পিছন দিয়ে ঝড়াই ধরে। এই দরাদরি বাদি-বিবাদির মধ্যে হয় কিন্তু কিছু কুচক্রী মহল এটা শালিসদার তথা মিডিয়ার উপর চাপানোর চেষ্টা করে ফেক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। "

ভিডিওতে যাদের ভিকটিম বানানো হয় তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, "এটি আমাদের পারিবারিক বিষয় আমাদের নিজেদের মধ্যে হাতাহাতি হয় তারা থামাতে গেলে তাদের গায়েও ধাক্কা লাগে। আমাদের জমিজমা সংক্রান্ত বিষয় ছিলো কিন্তু ভুল ব্যাখ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানি করা হয়েছে।আমরা আইনি প্রতিকার আশা করছি।"

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁঞা বলেন, "অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করব।"

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের