ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ার ছোট চৌগ্রাম খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ৩:৩১

নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম খাল খনন ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার (২৬ মার্চ) সকাল ১১টায় ছোট চৌগ্রাম বাজার এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে দেড়ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম খালেকুজ্জামান রঞ্জু, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক কাদিরুল আনাম লেমন, ছোট চৌগ্রাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেন শাহিন, কৃষক আজাদ, আবুল হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিংড়া উপজেলার চৌগ্রাম রাজবাড়ী বাঁকা দীঘির পার্শ্বে ব্রীজ থেকে ছোট চৌগ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া এ খালটি বারনই-আত্রাই নদীর সাথে সংযোগ সৃস্টি করেছে। এক সময় এই খাল দিয়ে নৌকায় মালামাল পরিবহন করা হতো, প্রতি বছর নৌকা বাইচের আয়োজন করা হতো।
কিন্তু প্রায় ৮ বছর ধরে অবৈধ দখল ও দূষণে খালটি এখন মৃতপ্রায়। বন্ধ হয়ে গেছে নিয়মিত পানি চলাচল। খাল দখল ও ব্রীজের দুপাশ বন্ধ করে খনন করা হয়েছে প্রায় ৮টি অবৈধ পুকুর।
খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ দখলমুক্ত ও খনন করে পানি প্রবাহ ফিরিয়ে আনার দাবিসহ নাটোর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং বিএডিসি অফিস'সহ সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান বক্তারা।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক