রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু হয়। এ সময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক-সামাজিক সংগঠন, পৌরসভা, ফায়ার সার্ভিস ও প্রেসক্লাব পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯ টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রিয়াজুল ইসলাম, বিদেশি চন্দ্র রায়, ওসি আরশেদুল হক, কৃষি অফিসার শহীদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।
বক্তরা তাদের বক্তব্যে একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তারা স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করেন। এইসাথে তারা চব্বিশের গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদেরকে পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
এমএসএম / এমএসএম
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়
বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু
গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন