নাঙ্গলকোটে হাজী শামছুল হক স্বরণে ইফতার ও দোয়া মাহফিল
কুমিল্লার নাঙ্গলকোটে মরহুম হাজী শামছুল হক স্বরণে মক্রবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বুধবার বিকেলে ভুলুয়াপাড়া পূর্ব পাড়া মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুন-উর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজির আহমদ ভূঁইয়া।
প্রধান বক্তা ছিলেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।
নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সভাপতি প্রত্যাশী আব্দুল মমিনের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মমতাজুল করিম, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি এড.কামরুল ইসলাম, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আব্দুল করিম, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, মক্রবপুর ইউনিয়ন কৃষকদল সভাপতি জাকির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাদল, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি হেলাল উদ্দিন, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক কবির খান।
এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল কাইয়ুম, সদস্য আরিফুল আলম নোমান, মৌকরা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে হাজী শামছুল হকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।মুনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান
জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ