ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

তারেক রহমানের ঈদ উপহার পেলেন শওকত


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ৩:৫৭

বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ঈদ উপহার পেলেন ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি (সাবেক সভাপতি) মো.শওকত আকবার। গত ২৪ মার্চ বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার ও দপ্তর সম্পাদক মো.সাইফুল ইসলাম সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে তারেক রহমানের পক্ষে এ ঈদ উপহার প্রদান করে।

বিগত হাসিনার সরকার পতনের আন্দোলনে রাজপথে  অগ্রভাগের সৈনিক ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি মো.শওকত আকবর ২০১৩ সালে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে পুলিশের রাবার বুলেটে স্পিন্টার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয় এসময়ে সেচ্ছাসেবক দল নেতা শওকত আকবরের বাম চোখ স্প্রিন্টারের আঘাতে নষ্ট হয়ে যায়। ওই সময়ে বেগম খালেদা জিয় সহ সকলের সহযোগিতায় তিনি সুস্থ হলেও চোখের আলো ফিরে পান নি শওকত। তারপর থেকেই বিষটি তারেক রহমানের দৃষ্টিতে আসলে বিভিন্ন সময়ে তারেক রহমান তার খোঁজ খবর রাখেন এছাড়া ২০১৭ সাল থেকেই তারেক রহমানের পক্ষে প্রতি ঈদে ঈদ উপহার পেয়ে আসছেন এ ত্যাগি নেতা।

এ বিষয়ে মো.শওকত আকবর বলেন, তারেক রহমানের নির্দেশে দেশের মানুষের কল্যাণে তখন থেকেই রাজপথে সৈরাচারী হাসিনার পতনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আজীবন কাজ করেও যাব। আমি মনে করি আমি অনেক ভাগ্যবান কারণ বিএনপির মতো একটি জনসম্পৃক্ত জনমুখি দলের একজন সদস্য হিসেবে কাজ করতে পেরে। তা ছাড়া আমার নেতা তারেক রহমান প্রায় সময়েই বিভিন্ন মাধ্যম অথবা সরাসরি আমার শরীর এবং আন্দোলনে  রাবার বুলেট ক্ষতিগ্রস্ত চোখর খোঁজ খবর নেন। আমার মতো একজন সামান্য কর্মীর খোজ নেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেতা এর চেয়ে বড় পাওয়া আমার জন্য আর কি হতে পারে। শুধু আমার না এমন ভাবে প্রতিটি কর্মীর খোঁজ নিয়ে থাকেন তারেক রহমান।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার