কুমিল্লায় বিবেকের ইফতার মাহফিলে মানবতার পাশে থাকার অঙ্গিকার: ইউসুফ মোল্লা টিপু
মহামারি করোনা ভাইরাস (COVID19) পাল্টে দিয়েছিল বাংলাদেশ সহ বিশ্বের স্বাভাবিক জীবন যাত্রা। করোনা সমস্যা ও সংকটের মুখে পড়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সেই কঠিন সময়ে মানবতার কল্যাণে বিবেকের তাড়নায় করোনার কারণে পরিস্থিতির শিকার কুমিল্লা বাসীর পাশে দাঁড়িয়েছিল তখনকার কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও বর্তমান কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও তার সহকর্মীদের সমন্বয়ে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’। পর্যায়ক্রমে বৃহত্তর কুমিল্লায় তখনকার সময়ে জীবন বাজি রেখে কাজ করার মত ছিলো “বিবেক টিম”। করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের জানাজা, দাফন- কাফন করেছেন। সেই সাথে ছিলো সনাতন ধর্মালম্বী সহ আক্রান্তদের এম্বুলেন্স ও অক্সিজেন সেবা দিয়ে এগিয়ে এসেছেন। এমনিভাবে নগর বিএনপির এই নেতা হয়ে উঠেছিলেন মানবতার ফেরিওয়ালা ইউসুফ টিপু। আগামী দিনেও মানবতার কল্যাণে মানুষের পাশে থাকার অঙ্গিকার উঠে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন “বিবেক টিম” এর।
বুধবার (২৬ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর ঢুলিপাড়ায় ভার্চুয়াল ফান ডাউন অডিটোরিয়ামে শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনীতিবিদ, চিকিৎসক ও সমাজকর্মীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ বিল্লাহর সঞ্চালনায় ইফতার মাহফিলে আয়োজক সংগঠন বিবেকের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু তাঁর শুভেচ্ছা বক্তব্যে করোনা মহামারির কঠিন সময়ে তাদের চ্যালেঞ্জিং কার্যক্রমের স্মৃতিচারণ করে আগামী দিনেও মানবতার কল্যাণে মানুষের পাশে থাকার অঙ্গিকার করেন।
এই সময় আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় প্রমুখ।
বক্তারা বলেন, করোনার সময়ে টিপুর নেতৃত্বে বিবেকের কার্যক্রমের প্রশংসা দেশময় ছড়িয়ে পড়েছিল।এতিম, দুস্থ মানুষের পাশে থেকে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে “বিবেক”।
ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা নাঈমুল ইসলাম। মানবতার কল্যাণে কাজ করা মানুষগুলোর জন্য আল্লাহর দরবারে হেফাজত কামনা করেন।
এমএসএম / এমএসএম
মান্দায় পাউবোর জমি দখল করে ধানের আড়ত নির্মাণ, উচ্ছেদের দাবিতে অভিযোগ
শাহরাস্তিতে আলোচিত মিম হত্যা: দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী
নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু
মাগুরা জেলা কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ বির্নিমানে যুবকদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন
নোয়াখালীতে দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
গাজীপুরে ইছালী-পূবাইল কলেজগেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
দুর্যোগে মানুষের পাশে বিএনপি, চলবে পুনর্বাসন কার্যক্রমও- পটিয়ার এমপি এনাম
প্রয়াত এমপি মান্নান তালুকদারের অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকুর