মোবাইলের গেম খেলতে না দেওয়ায় এক কিশোরের আত্মহত্যা
কক্সবাজার মহেশখালীতে মোবাইলে গেম খেলতে না দেওয়ায় মোরশেদুল ইসলাম (১২) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
২৫ মার্চ মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাদেকের কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোরশেদুল ওই এলাকার মোক্তার আহমদের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রাতে মোরশেদুল তার মায়ের কাছে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার জন্য মোবাইল চায়। কিন্তু তার মা মোবাইল দিতে রাজি না হলে সে অভিমান করে নিজ ঘরে চলে যায়। সেহরির সময়ও ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের মতে, মোরশেদুল নিয়মিত অনলাইন গেম খেলত। তবে গেম খেলতে না দেওয়ায় তার আত্মহত্যার ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন