তাড়াশে সালিশ রায় পক্ষে না আসায় বাদীর উপর হামলা
সিরাজগঞ্জের তাড়াশে বিবাদমান সুফল ভোগীদের পুকুর দখল করা নিয়ে সা়লিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে নিজেদের পক্ষে রায় না আসায় বাড়ি আসার পথে বাদীকে পথ রোধ করে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকী দেয়। একজন ঘটনায় ভুক্তভোগী তাড়াশ থানায় ৬ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হলেন, মো. মজনু, মো. মাসুদ, মো. সোলায়মান, রুবেল, আব্দুর রহিম ও শহিদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের মো. আবু হানিফ গং ও মো. মজনু গংয়ের সাথে দীর্ঘ দিন ধরে ওই গ্রামের ৫ বিঘা আয়তনের তারাটগাড়ী নামের একটি সুফলভোগীদের পুকুর দখল নিয়ে বিরোধ চলে আসছিল।
ওই বিরোধের জের ধরে গত ২৬ মার্চ ওই বিরোধ নিষ্পত্তির লক্ষে নিমগাছী বাজার নামক স্থানে সালিশ বৈঠক বসে। বৈঠকে রায় নিজেদের পক্ষে না আসায় বিবাদীগণ বাড়ী ফেরার পথে বাদী পক্ষের আব্দুল মতিনকে পথ রোধ করে পরিকল্পিত ভাবে দেশিও অস্ত্র, হাসুয়া, রড়, বাঁশের লাঠি নিয়ে মজনু গংয়ের লোকজন হামলা করে।
এ ব্যাপারে প্রতিপক্ষ মো. মজনু বলেন, আমরা কোন হামলা করিনি। তারা মিথ্যে বলছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল কাদের বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ