ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিহত মিনহাজুলের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৮-৩-২০২৫ বিকাল ৫:২৫

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় নিহত জয়পুরহাটের আক্কেলপুরের শহীদ মিনহাজুল ইসলামের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে আক্কেলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম , বৈষম্য বিরোধী আন্দোলনের আক্কেলপুরের ছাত্র নেতা মাহফুজ আহম্মেদকে সাথে নিয়ে শহীদ মিনহাজুলের বাড়িতে গিয়ে ঈদ উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় এবং শহীদ মিনহাজুলের অসুস্থ্য মায়ের শারিরীক অবস্থার খোঁজ নিয়ে আসেন।
শহীদ মিনহাজুলের মামা মিলন হোসেন বলেন, আমার ভাগিনা তার অসুস্থ্য মায়ের চিকিৎসার টাকা উপার্জনের জন্য ঢাকায় কাজ করতো। আন্দোলন চলাকালীন সময়ে ঢাকায় গুলিতে সে নিহত হয়। এরপর থেকেই উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে তার মায়ের শারিরীক অবস্থ্যার খোঁজ খবর নিয়েছেন এবং বিভিন্ন সহায়তা দিয়েছেন। আজও ঈদ উপহার নিয়ে তাঁর মাকে দেখতে এসেছেন। আমি আমার ভাগিনার হত্যাকারী পতালক সৈরাচারী সরকারের বিচার চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, জুলাই আগস্ট বিপ্লবের শহীদ মিনহাজুল ইসলামের বাড়িতে তাঁর মাকে দেখতে এসেছি এবং আসন্ন ঈদ উপলক্ষে তার পরিবারের জন্য কিছু ঈদ উপহার সামগ্রী উপজেলা প্রশসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়