ঠাকুরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে সাংবাদিক পুত্রের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে সাংবাদিক পুত্রের মৃত্যু হয়েছে। এতে করে একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি পাগলপ্রায়।
জানা গেছে, ঠাকুরগাঁও সরকারপাড়ার বাসিন্দা স্বাধীনমত পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহিম আলমের একমাত্র ছেলে অর্ণব(৭) ঠাকুরগাঁও গড়েয়ায় ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বিষাক্ত সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় ভাবে সেখানে তাকে ওঝা দিয়ে ঝাঁড়-ফুক করানো হয়। কিন্তু অবস্থা আরো বেগতিক হলে সন্ধ্যায় তাকে ঠাকুরগাঁও ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক বিশাল রহমান বলেন,ঈদের দু'দিন আগে এই মাসুম শিশুটির সাথে টাংগন রেষ্টুরেন্টে একসাথে ইফতার করেছিলাম।
এলাকা থেকে ওঝাদের ঝেটিয়ে বিদায় করার সময় এসেছে। সাপে কামড় দেওয়ার সাথে সাথে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসলে হয়তো শিশুটি বেঁচে যেতো।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা
Link Copied