প্রকাশিত সংবাদ সম্পর্কে ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা কর্তৃপক্ষের বিবৃতি
প্রকাশিত সংবাদ সম্পর্কে ইন্টারকন্টিনেন্টাল, কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। ৩ এপ্রিল বিকাল পৌনে পাঁচটায় বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞার পাঠানো বিবৃতি বলা হয়, সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের উপদেষ্টা এবং প্রাক্তন ছাত্র সমন্বয়কদের জন্য ফ্রি রুম এবং অন্যান্য পরিষেবা প্রদান সংক্রান্ত মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য সম্পর্কিত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এ ধরণের সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সাংবাদিক ও মিডিয়া হাউসের উচিৎ ছিলো হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা। সেটা না করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, এ ধরনের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং এর কোনো সত্যতা নেই।
মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে আমাদের হোটেল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সুনাম ক্ষুন্ন করার এই প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এ বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি। এ ধরনের মানহানিকর খবর ছড়ানোর জন্য দায়ী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
আমরা আশা করি ভবিষ্যতে এ ধরণের সংবাদ পরিবেশন থেকে সংশ্লিষ্ট গণমাধ্যম বিরত থাকবে।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়