ভারতে ফের বেড়েছে সংক্রমণ
ভারতে গত একদিনে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন মানুষ। যা আগের দিনের তুলনায় প্রায় সাড়ে তিন হাজার বেশি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ৯৮১ জনে।
একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩৩৮ জন। অর্থাৎ গত এক দিনে মৃত্যু কমেছে ৩১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪১ হাজার ৭৪৯ জন।
বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য থেকে এসব জানা গেছে।
এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে ভারতে বৃহস্পতিবার উঠে এসেছে উল্টো চিত্র। অর্থাৎ সর্বশেষ একদিনে দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আবারও বেড়েছে।
গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪০ হাজার ৫৬৭ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৩ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৬১৪ জনে।
ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৯ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। বুধবারের তুলনায় বৃহস্পতিবার এই হার বেড়েছে। এদিকে বৃহস্পতিবারও ভারতে সুস্থতার হার অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা