ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাড়ি কিনে ২১ বছরেও দখলে যেতে পারছেনা সন্ত্রাসীদের ভয়ে


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৫-৪-২০২৫ দুপুর ৩:৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের আমুর পাড়ায় বশির আহমদ নামের এক ব্যক্তি তার পিতার ক্রয় করা বাড়ি দখলে যেতে পারছেনা ২১ বছর ধরে। একটি পরিবারের লোকজনের প্রভাবে তারা নিজেদের বাড়ি ভোগদখল করতে পারছেনা। তাদের পরিবারের উপর হামলা, মিথ্যা মামলা ও আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। সন্ত্রাসী চক্রটি সপরিবারে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরের জামালখানস্থ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মোহাম্মদ বশির আহম্মদের সন্তান শাহারিতা বশির।

সংবাদ সম্মেলনে শাহরিতা বলেন, তার দাদা আইয়ুব আলী ২০০৪ সালের ১৯ সেপ্টেম্বর রেজিস্টার্ড কবলা নং ৩৪৩৫ মূলে স্থানীয় আফাজুর রহমানের কাছ থেকে আর এস ১০৫০ নং দাগে ১ কড়া ও ১০৫২ নং দাগে ৩ কড়া বাড়িভিটা কিনেন। আফাজুর রহমান তার বিক্রি করে দেওয়া বাড়িভিটা দুই বছর অবস্থান করে দখল বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরমধ্যে তিনি মারা যান। এরপর জায়গাটির ক্রয়সূত্রে মালিক আইয়ুব আলী ও তার সন্তান বশির আহমদ নিজেদের দখলে নিতে গেলে আফাজুর রহমানের ছয় সন্তান ও  ভাই মফিজুর রহমান বাঁধা দেয়। মারধর করেন এবং হত্যার হুমকি দেন।

শাহরিতা বলেন, এ ঘটনায় আমাদের পরিবারের পক্ষে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।  পরে জিডিটি ফৌজদারি মামলা নাম্বার ৩২৮/২৩ এ পরিণত হয়। শাহরিতার অভিযোগ মামলা তুলে নিতে মফিজুর রহমান ও তাই ভাইয়ের সন্তানরা আমার ভাই সাজ্জাদ হোসেন ও  এয়ার মোহাম্মদের উপর পৃথকভাবে হামলা করে। এ দুটি ঘটনায় ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ও ২০২৪ সালের ১০ এপ্রিল জীবনের নিরাপত্তা চেয়ে দুটি সাধারণ ডায়েরি করা হয়।

শাহরিতার অভিযোগ, সন্ত্রাসী ভূমিদস্যু চক্রটির বিরুদ্ধে থানায় একাধিকবার অভিযোগ করা হলেও তারা পুলিশকেও পাত্তা দিচ্ছে না। বিগত দিনে আওয়ামীলীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের কেনা জায়গাটি ভোগদখলে যেতে দিচ্ছে না।  সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০ জানুয়ারি আনোযারা থানায় এ বিষয়ে একটি বৈঠক হয়। এতেআফাজুর রহমানের ওয়ারিশরা বাসতবাড়িটি বুঝিয়ে দেবেন বলে সম্মত হন। গত ৩ মার্চ জায়গাটি পরিমাপ করার কথা থাকলেও স্থানীয় সোলাইমান নানা চক্রান্ত করে পরিমাপের কাজ বন্ধ করে দেয়। 

শাহরিতার অভিযোগ, একটি সংস্থার নাম ব্যবহার করে আমার পিতাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমরা আমাদের ক্রয়কৃত বসতবাড়ি ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসেনর হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ বশির আহাম্মদ, তার, স্ত্রী ইয়াছমিন আক্তার, বড় ভাই জহির আহমদ, বড় ভাইয়ের ছেলে জাহেদ হোসেন, বশির আহাম্মদের ভগ্নিপতি ওসমান আলী ও সাপ্তাহিক ‘এজাহার’ পত্রিকার সম্পাদক শফিউল আলম।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ