ভেড়ামারাতে চলছে চড়া সুদে ঋণের রমরমা ব্যবসা
কুষ্টিয়ার ভেড়ামারাতে চলছে চড়া সুদে ঋণ প্রদানের রমরমা ব্যবসা সততা ঋণদান ও সমবায় সমিতি লিঃ নামে প্রতিষ্ঠান। তবে ঋণের সুদ আর কিস্তি পরিশোধ করতে গিয়ে দিশেহারা অনেকে। সুদ আদায়ে চাপের মুখে ঘটছে আত্মহত্যার মতো ঘটনা।ভেড়ামারাতে নিবন্ধিত ও অনিবন্ধিত শতাধিক প্রতিষ্ঠান নিয়মনীতির তোয়াক্কা না করেই উচ্চ সুদে ঋণ দিচ্ছে। সহজ শর্তে ঋণ পাওয়ায় মানুষ পা দিচ্ছে এই ফাঁদে। সমবায় অফিস বলছে, অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভেড়ামারা সমবায় অফিসের নিবন্ধন নিয়ে ও নিবন্ধন ছাড়াই সমিতি খুলে শতাধিক প্রতিষ্ঠান চড়া সুদে ঋণ দেয়ার ব্যবসা করছে। ব্যক্তি পর্যায়েও অনেকে এই ব্যবসা করছেন। শুধু ব্যাংক চেক রেখে ঋণ দেয় তারা। মাসে হাজারে ১৫ শতাংশ পর্যন্ত সুদ নিলেও সহজে ঋণ পাওয়ায় তাদের প্রতি আকৃষ্ট হয় মানুষ। তবে সময়মতো টাকা দিতে না পারলেই বাধে বিপত্তি। চড়া সুদের কারণে দেনার পরিমাণ বেড়ে বিশাল অংকে দাঁড়ায়। নিমর্মভাবে আদায় করা হয় টাকা।
ব্যবসার জন্য সততা ঋণদান ও সমবায় সমিতি লিঃ কাছ থেকে ঋণ নিয়েছিলেন ভেড়ামারা রাইটা এলাকার অনেক নিরীহ মানুষ। তবে ঋণ পরিশোধ করতে না পারায় তাদের হেনস্তা করেন ওই প্রতিষ্ঠানের মালিক। বিশাল অংকের সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান ফেলে কিংবা বাড়িঘর ছেড়েও পালিয়েছেন। তবে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান সততা ঋণদান ও সমবায় সমিতি লিঃ এর মালিক প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পায় না কেউ।
এভাবে চড়া সুদে অবৈধভাবে ঋণ দেয়ার ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ও ভুক্তভোগীরা।
এ বিষয়ে সততা ঋণদান ও সমবায় সমিতি লিঃ মালিক মাসুদের সাথে মুঠো ফোনের কথা হলে তিনি বলেন আমাদের সমবায় অফিস থেকে অনুমোদন নিয়ে আছে আমরা ঋণ বিতরণ করা হয় না শুধু আমরা ফার্নিচার ব্যবসা করি এবং ফার্নিচার দিয়ে থাকি।
অভিযোগ পেলে নিয়মের বাইরে গিয়ে ঋণ দেয়া ও সুদ আদায়কারী সমিতির নিবন্ধন বাতিল করা হবে বলে জানালেন ভেড়ামারা উপজেলা সমবায় কর্মকর্তা মোছাঃ নাজবিন আক্তার ঋণ নেওয়ার সময় সাধারণ মানুষকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা