মৌলভীবাজারে তরুণ আইনজীবী খুন
মৌলভীবাজার জেলা বারের আইনজীবী শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা এডভোকেট সুজন মিয়া কিশোর গ্যাংয়ের হাতে ছুরিকাঘাতে খুন হয়েছেন।
রোববার ( ৬ এপ্রিল) রাত ১১ টার দিকে শহরের পৌরসভার সামনে ফুসকার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে ।
নিহত অ্যাড. সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে। মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মোঃ মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানে সামনে ছিলেন অ্যাড. সুজন মিয়া। সেখানে কিশোর গ্যাং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন, মৃতদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ