তানোরে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে নূরানী মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম আটক
রাজশাহীর তানোরে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে নূরানী মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম কাদির আলী (৪৮)নামের একজন কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া গ্রামে।
ইমাম কাদের আলী জুমারপাড়া গ্রামের মৃত মজিবুর এর ছেলে।এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে সমালোচনার ঝড়! জানা যায় রোজার মধ্যে ঐ শিক্ষক মাদ্রাসার ছাত্রীদের পড়াতো। ওই সময় শিক্ষক কাদের ছাত্রীদের অন্য রুমে নিয়ে গিয়ে বিভিন্নভাবে ছাত্রীদের সাথে যৌন নিপীড়ন করত।
আর ওই ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দিত। ঈদের ভিতর মাদ্রাসা ছুটি হয়ে যায়। ঈদের পর মাদ্রাসা খুললে ছাত্রীদের অভিভাবক মাদ্রাসায় যেতে বললে ভুক্তভোগী ছাত্রী মাদ্রাসা যেতে রাজি হয় না।
তখন ছাত্রীর মা বলে কেন মাদ্রাসা যাবি না? নিপীড়িত ছাত্রী বলে ওই হুজুর ভালো না আমরা মাদ্রাসায় গেলে আমাদের প্যান্ট খুলে বিভিন্নভাবে শরীরে হাত দেয়। আর বলে এই ঘটনা কাউকে বললে তোদের মেরে ফেলা হবে। তাই তারা আর মাদ্রাসায় যায় না।
আজ ভুক্তভোগী ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী গিয়ে ওই শিক্ষকের বাসা ঘেরাও করে ফেলে। এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষক পালানোর চেষ্টা করলে তারা চতুর্দিক ঘিরে ফেলে। পরে পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিলে মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ,
সঙ্গীও ফোর্সদের নিয়ে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে নিয়ে যাই। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)আফজাল হোসেন জানান ঐ শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ কোর্টে চালান দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫