ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ধর্ষণের শিকার ২ জমজ বোন, পুনর্বাসন ও আইনি সহায়তা দিচ্ছেন তারেক রহমান


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ২:৫৬

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ধর্ষণের শিকার জমজ দুই বোনের পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

সোমবার (৭ মার্চ) দুপুরে ভুক্তভোগী পরিবারকে সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা, আইনি ও চিকিৎসা সহায়তা দিতে তারেক রহমানের পক্ষ থেকে বিষয়গুলো তুলে ধরেন জেলা বিএনপি, আইনজীবী ও ড্যাবের নেতৃবৃন্দ। নোয়াখালী জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নিপীড়িত নারী ও শিশু আইন সহায়তা সেল নোয়াখালী জেলার সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ।  

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এগিয়ে আসা। এ জন্য আমাদের নেতা তারেক রহমান মানবিক বিষয় চিন্তা করে এ পরিবারের পাশে দাঁড়ানো ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সেলের সদস্য এ্যাড: রবিউল ইসলাম বলেন, এই ধরনের ঘটনায় সকল প্রকার আইনি সহায়তা থেকে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদকে বিরত থাকার আহ্বান জানান। এই ঘটনায় কোন ধরনের আইনী সহতা প্রদান করবে না বাংলাদেশ জাতীয়তাবাদ আইনজীবী ফোরাম। পরে তারেক রহমানের পক্ষ থেকে ড্যাবের সহায়তায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। ড্যাবের পক্ষ থেকে সামনের সময়েও এ সেলের মাধ্যমে যে কোন ভিকটিমকে  চিকিৎসা সাপোর্ট  দিবে। এ জন্য আমাদের ৫ সদস্যের একটি সেল কাজ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন,  নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনর রশীদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল হোসাইন বুলবুল, নোয়াখালী ড্যাবের সভাপতি ডা. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদার প্রমুখ 

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা উদ্ধার, এক্স নোহাসহ গ্রেপ্তার ২

বরগুনায় বাসে অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

মৃত্যুর আগে হুমকির বার্তা, সাভারে কিশোরীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন

কুড়িগ্রামে ৪ জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়

চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন

শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১

শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার

টঙ্গীতে স্যাগ ফ্যাশনের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে এলজিইডির কর্মশালা

পটিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃদ্ধা-নাতনিকে পিটিয়ে জখমের অভিযোগ

বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন, পুড়ল দুই বসতঘর